ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

টেকোদের নিয়ে অনুপম খেরের গান

ads

বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। বয়স ষাটের কোটায়। বলিউডের টেকো অভিনেতাদের মধ্যে একজন তিনি।


এবার টাক মাথা নিয়ে একটি গান প্রকাশ করেছেন অনুপম খের। ৪০ বছর আগে যখন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন তখনই এটি লিখেছিলেন।


মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেতা। সেখানে তার মতো টাক মাথাওয়ালাদের গানটি উৎসর্গ করে গেয়েছেন অনুপম খের। এতে দেখা যায়, এই অভিনেতা বসে আছেন। তার পেছনে বই দিয়ে সাজানো আলমারি। গান গাওয়ার আগে এই অভিনেতা সবাইকে কল্পনা করতে বলেন, তার পেছনে কয়েকজন টাক মাথার লোক কোরাস গাইছেন।


ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বের সকল টাক মাথাওয়ালাদের উৎসর্গ করছি। ৪০ বছর আগে যখন অভিনেতা হওয়ার জন্য মুম্বাইয়ে আসি, তখন আমার সব চুল ঝরে পড়ছিল এবং খুবই বাজে অবস্থা হয়েছিল। সবাই এটিকে আমার ভাগ্য বলে স্বান্ত্বনা দিত। কিন্তু আমি এটিকে আমার বিশেষত্ব মনে করতাম। তাই সবাইকে হাসানোর জন্য টাক মাথাওয়ালাদের জন্য গানটি লিখেছিলাম।’


অনেকেই অনুপম খেরের এই গানের প্রশংসা করেছেন। অবশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে মজাও করেছেন কেউ কেউ। একজন মন্তব্য করেছেন, ‘আমরাও আপনার পথে, খুব শিগগির এই গ্রুপে যোগ দিব।’ অপর একজন লিখেছেন, ‘চিন্তা করবেন না স্যার, হলিউডে সব বিখ্যাত অভিনেতারা টাক।’

ads
ads
ads

Our Facebook Page